ছাতক প্রতিনিধি
ছাতকের চরমহল্লায় মাদক, জঙ্গি বিরোধী সভা ও বিট পুলিশিংয়ের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কর্যালয়ে এ জঙ্গি বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য হুসিয়ার আলীর সভাপতিত্বে ও ইউনিয়নের ৫নং বিট অফিসার এএসআই মফিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক
ইউপি চেয়ারম্যান মিয়াধন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, প্রচার সম্পাদক তপন জ্যোতি তপু, এএসআই মিনহাজুল ইসলাম, এএসআই সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন, সোনা মিয়া, জহিরুল ইসলাম, মুহিবুর রহমান গেদা, দুদু মিয়া, মিজানুর রহমান, মাহবুবুল আলম সিজ্জুল, প্রবাসী হাফিজুর রহমান প্রমুখ।
এদিকে মঙ্গলবার বিকেলে ইউনিয়ন কমপ্লেক্স হল রুমে মাদক, জঙ্গি বিরোধী সভা ও বিট পুলিশিংয়ের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জাউয়া পৃুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেবের সভাপতিত্বে ও ইউনিয়নের ৬নং বিট অফিসার এএসআই সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন, ইউপি সচিব একরামুল হক, এএসআই মফিজুল ইসলাম, এএসআই মিনহাজুল ইসলাম, আ.লীগ নেতা সাগর উদ্দিন, ইউপি সদস্য আংগুর মিয়া, আব্দুল গণি, আমিন মিয়া, দুলাল মিয়া, রুমেন আহমদ, নোমান মিয়া, শুকুর আলী, শামীম আহমদ, আব্দুন নুর, হোসাইন আহমদ প্রমুখ।
- চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর’র উদ্বোধন
- জগন্নাথপুরে হাওরপাড়ের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ


