ছাতক প্রতিনিধি
ছাতকের ছৈলা-আফজালাবাদ ইউপির সরিষপুর আল-ইখওয়ান বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সূপার মাও. হেলাল আহমদ তাফাদারকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে মঙ্গলবার মাদ্রাসার সম্মেলন কক্ষে পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবু তাহিরের সভাপতিত্বে ও শিক্ষক মাও. আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাাসা সূপার কাজি মাও. সামছুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাও. আব্দুল হান্নান, নোমান আহমদ, শিক্ষানুরাগি সেলিম আহমদ, দোলারবাজার দাখিল মাদ্রাসার শিক্ষক মাও. নূরুল আলম সেলিম, আজহারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম, গৌছ মিয়া, আব্দুল করিম, সালেহ নূর, শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। এসময় শিক্ষক বদরুল আলম, রেহেন বেগম, রেজিয়া জেসমিন, শেখ জান্নাত, শোভা বেগম, শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মানপত্র পাঠ করেন, দশম শ্রেণীর ছাত্রী তাসলিম বেগম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ৭ম শ্রেণীর ছাত্রী লুবনা বেগম। সভায় ছাত্রী সংসদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে পাগড়ি ও মানপত্র, শিক্ষকদের পক্ষ থেকে পোষাক ও পরিচালনা কমিটির পক্ষ থেকে নগদ অনুদান দেয়া হয়। সভাশেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. আব্দুল হান্নান।


