ছাতকে মাহফিলে হামলায় খেলাফত মজলিসের নিন্দা

ছাতকের হাই স্কুল মাঠে খাদিমুল কুরআন পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে দুর্বৃত্তকারীদের হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।
মুসল্লিয়ানের উপর হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন জানিয়েছেন, গণেশপুর মাদ্রাসার মুহতামিম শায়েখ মাও.     আ. হান্নান, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাও. ইমাম উদ্দিন, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, মাও. ছদরুল আমীন, সাধারণ সম্পাদক মাও. খলিল আহমদ, সহ সাধারণ মাও. বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাও. আখতার হুসাইন আতিক,বাংলাদেশ ইসলামী ছাত্র সুনামগঞ্জ জেলা সভাপতি আতাউল হক, সেক্রেটারি শাহ কামাল সাজু প্রমুখ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)