ছাতকে মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

ছাতক প্রতিনিধি
ছাতকে রাত্রিকালীন মিনিফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বুধবার রাতে শহরের ফকিরটিলা সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফকিরটিলা ইয়ংষ্টার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাস ব্যাপী রাত্রিকালীন মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ফকিরটিলা আমরা পলাশ স্পোর্টিং ক্লাব ও ছাতক সিমেন্ট কারখানা কাওছার স্বরবর্ণ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। খেলায় ১-০ গোলে ছাতক সিমেন্ট কারখানা কাওছার স্বরবর্ণ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফকিরটিলা আমরা পলাশ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে ১টি ১৯ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন সভার প্রধান অতিথি ছাতক পৌরসভার প্যানেল মেয়র-২ আখলাকুল        আম্বিয়া সোহাগ। রানার্সআপ দলের অধিনায়কের কাছে বিশেষ অতিথি জামাল মিয়া ১টি ১৭ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর-রশীদ, আ.লীগ নেতা শাহীন চৌধুরী, পৌর কাউন্সিলর সুদীপ দে, লিয়াকত আলী, ধন মিয়া, আছাব মিয়া, নওশাদ মিয়া, দেলোয়ার হোসাইন, স্থানীয় আতিকুল হক, মকবুল আলী, সমুজ মিয়া, শামছুর রহমান শামসু, সামছুর রহমান বাবুল, শাহ্ ইলিয়াস মিয়া, শাহ্ মুজিবুল হক, শাহ্ মোজাম্মেল হক রুহেল, আব্দুস সোবহান, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শাহ্ ফারুক মিয়া, শ্রীবাস দেবনাথ, জাকির হোসেন, রায়হান আহমদ, রুমেন মিয়া, রেজাউল করিম, খোকন মিয়া, মারজান আহমদ, রাব্বি, জামান, কামরান, কবির, আফসার,আফজল, নাঈম, মোশাহিদ, মান্না, ফরহাদ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন রেফারী সৈয়দ আহমদ লেচু। সহযোগি রেফারীর দায়িত্ব পালন করেন ইমরান ও রুকন। মাস ব্যাপি এই খেলায় মোট ৮৩ টি দল অংশ গ্রহণ করে। টুর্ণামেন্টে প্রতিটি খেলা নক আউট পদ্বতিতে অনুষ্ঠিত হয়।