ছাতকে মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছাতক প্রতিনিধি
ছাতকে মুক্তিযোদ্ধা আজকির আলী(৬০)’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নোয়ারাই ইউনিয়নের মৌলা গ্রামের মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্র্যাদা ও জানাযা শেষে পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুম মুক্তিযোদ্ধা নোয়ারাই ইউনিয়নের মৌলা গ্রামের মৃত আহমদ আলীর পুত্র। মঙ্গলবার দুপুর পৌনে একটায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪কন্যা, ২পুত্র, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, লাল মিয়া, আব্দুল খালিক,     
আজর আলী, তেরাব আলী, আইন উলাহ, মনোহর আলীসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস, পৌর কমান্ডার অজয় ঘোষ,মুক্তিযোদ্ধা আলহাজ্ব পিয়ারা মিয়া, নিজাম উদ্দিন বুলিসহ মুক্তিযোদ্ধাবৃন্দ।