ছাতকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রস্তুতি সভা বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আমিন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় আগামী ২৮ জানুয়ারী থেকে শুরু হওয়া মুক্তিযোদ্ধাদের   
যাচাই-বাছাই নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, জামুকা’র প্রতিনিধি মুক্তিযোদ্ধা জীবন কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা জিতু মিয়া, আলহাজ্ব গোলাম মোশতফা, অজয় ঘোষ প্রমুখ।