ছাতক প্রতিনিধি
ছাতকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে তিনদিন ব্যাপী যাচাই-বাছাই কমিটির প্রথমদিনের কার্যক্রম সম্পন্ন করা হয়।
ছাতক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাবেক কমান্ডার আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা জিতু মিয়া, স্বরাজ কুমার দাস, আলহাজ্ব গোলাম মোস্তফা, ইউসুফ আলী, আব্দুল মছব্বির প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রজব উদ্দিন, পিয়ারা মিয়া, নিজাম উদ্দিন বুলি, কবির মিয়া, সিরাজ উদ্দিন, আমির আলী বাদশা, শাহাব উদ্দিন, আব্দুল কাইয়ূম, লাল মিয়া, আব্দুর রউফসভায় বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার স্ত্রী-সন্তানরা।


