ছাতক প্রতিনিধি
ছাতকে মুক্তিযোদ্ধা সন্তানের উপর হামলার ঘটনায় জড়িত জাবেদ মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জাবিদ মিয়া ছাতক শহরের মন্ডলীভোগ এলাকার সজল মিয়ার পুত্র। গত ১৩ অক্টোবর রাতে শহরের লাকি কমিউিনিনিট সেন্টার এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত হয় ইসলামপুর ইউনিয়নের লুবিয়া গ্রামের সাবেক সেনা সার্জন মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের পুত্র কামরুজ্জামান। এ ঘটনায় কামরুজ্জামান বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা (নং-২৩) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে জাবেদ মিয়াকে গ্রেফতার করা হয়।
- খাদ্যবান্ধব ১০ টাকা কেজির চাল বিতরণ কর্মসূচীকে অনিয়ম মুক্ত রাখুন
- ফের মসজিদের দান বক্সের তালা ভেঙ্গে টাকা চুরি


