ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়নের লুভিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মরহুম সাইফুল ইসলামের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমআ মরহুমের নিজ বাড়িতে আলোচনা সভা শেষে দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিমের সভাপতিত্বে ও যুবনেতা আব্দুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত বস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মরহুমের পুত্র বদররুজ্জামান, মনিরুজ্জামান ও কামরুজ্জামান কামরুল।
সভায় বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই নুরুল ইসলাম, মরহুমের পুত্র আখতারুজ্জামান ও আরিফুজ্জামান, জামাতা এস জামান নিপু, অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ইন্তাজ আলী, রবিউল আউয়াল, ছাতক প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, স্থানীয় ইউপি সদস্য শফিক আলী, লুভিয়া জামে মসজিদের ইমাম মুফতি তাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেম্বার সুনু মিয়া, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, আওয়ামী লীগ নেতা মতছির আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিলন সিংহ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রঘুমনি সিংহ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, সিলেট বিভাগের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা মদরিছ আলী, যুবলীগ নেতা আব্দুল কাদির টুটুল।
এসময় বীর মুক্তিযোদ্ধা আঞ্জব আলী, স্থানীয় রহিম আলীসহ উপকারভোগি লোকজন উপস্থিত ছিলেন।
- ‘বেহেশতে আছি’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী
- ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ


