ছাতক প্রতিনিধি
ছাতকে মৃত মুক্তিযোদ্ধাদের ওয়ারিশগনকে নমিনীকার্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১৭ মৃত মুক্তিযোদ্ধার ওয়ারিশানের হাতে আনুষ্ঠানিকভাবে নমিনী কার্ড তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত নমিনী কার্ড বিতরণী সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসিম সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, মুক্তিযোদ্ধা স্বরাজ কুমার দাস, আলহাজ্ব গোলাম মোস্তফা, আলহাজ্ব পিয়ারা মিয়া, আমির আলী, আজাদ মিয়া প্রমুখ। সভায় মৃত মুক্তিযোদ্ধা লালু শাহ, জমসিদ আলী, ফজর আলী, আবরু মিয়া, আব্দুল আলী, আব্দুস ছাত্তার, মখলিছ আলী, আব্দুল মালেক, আরব আলী, আরস আলী, ফয়জুল হক, আ্দুল কাহার, আব্দুল তাহিদ, ফয়জুল হাসান, চেরাগ আলী, উসমান আলী ও আব্দুস ছবুরের ওয়ারিশগণের হাতে নমিনী কার্ড তুলে দেয়া হয়।
- টাঙ্গুয়ার হাওরকে ধ্বংস থেকে রক্ষাকল্পে মুক্ত আলোচনা শুরু করুন
- জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান


