ছাতক প্রতিনিধি
ছাতকে পৌরসভার উদ্যোগে প্রথমবারের মতো মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের পাবলিক খেলার মাঠে (মন্টু বাবুর মাঠ) টুর্নামেন্টের জমকালো আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে পাবলিক খেলার মাঠকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। মঙ্গলবার বিকেলে পৌরমেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও কল্যাণব্রত দাসের পরিচালনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, ছাতক অনার্স-ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, অধ্যাপক হরিদাস রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া, সাবেক সেক্রেটারী আব্দুল ওদুদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রজনু আহমদ, হাজী তেরা মিয়া চৌধুরী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ও পৌর সচিব মাহমুদ আলম মামুন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরী, অধ্যাপক ফখর উদ্দিন আহমদ স্বপন, সাবেক ফুটবলার সুনু মিয়া, হাজী নিজাম উদ্দিন, আয়না মিয়া, আব্দুর রহমান, জোয়াহির মিয়া, শাহ নুরুল হক, সৈয়দ মুজিবুল হক লিঠু, আবু সাইদ চৌধুরী বাবুল, ছালিক মিয়া চৌধুরী রুকন, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, সুদিপ দে, লিয়াকত আলী, ধন মিয়া, আছাব মিয়া, জসিম উদ্দিন সুমেন, তাপস চৌধুরী, নওশাদ মিয়া ও দিলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর ইরাজ মিয়াসহ সাবেক ফুটলার, সাংবাদিক ও ক্রীড়ামোদি দর্শকরা উপস্থিত ছিলেন।
প্রথম মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পৌরসভার ২নং ওয়ার্ড ও ৩ নং ওয়ার্ডের ফুটবল দল মুখোমুখী হয়। খেলায় ২-০ গোলে ৩ নং ওয়ার্ডর ফুটবল দল বিজয়ী হয়। খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদিত রেফারী হুসাইন আহমদ।


