ছাতক প্রতিনিধি
ছাতকে মোটরসাইকেল চোর চক্রের সদস্য সন্দেহে ৩ ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। রবিবার ভোর রাতে উপজেলা চরমহলা ইউনিয়নের আশাকাচর পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর গ্রামের রশিক আলীর পুত্র জোবেদ আলী (৩২), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘুড়াডুম্বুর গ্রামের আব্দুর রহমানের পুত্র অদুদ মিয়া (৩২)ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষীপাশা গ্রামের কাছিম আলীর পুত্র শাহিন মিয়া
(৩০)। রবিবার ভোর রাতে সন্দেহজনক অবস্থায় স্থানীয় জনতার হাতে আটক হয় তারা। পরে খবর পেয়ে জাউয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুর মিয়া আটকের সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিক জিজ্ঞাসায় মোটর সাইকেল চুরির সাথে জড়িত থাকার কথা আটককৃতরা স্বীকার করেছে।


