ছাতকে মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে ৩ খুনী গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে মোবাইল ট্যাকিংয়ের ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সাহায্যে সাহেদ আহমদ হত্যাকান্ডে জড়িত খুনী কামাল মিয়া (৪০) ওরফে ডান্ডা কামালসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সিলেট শহরের কুশিঘাট এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা করা হয়।             ডান্ডা কামাল শাহপরান থানার মুক্তিরচক গ্রামের লাল মিয়ার পুত্র। তার স্বীকার উক্তি অনুযায়ী শাহপরান থানার কুশিঘাট এলাকার মৃত. আব্দুর রহিমের পুত্র ছানা আহমদ (৩০) ও নূর উদ্দিনের পুত্র আব্দুল মজিদ পাপ্পু (২৮)কে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে হাজির করা হলে আদালত  ১৬৪ ধারায় খুনীদের জবানবন্দি রেকর্ড করেন। মোবাইল ট্যাকিংয়ের সূত্র ধরে ছাতক থানার এসআই শফিকুল ইসলাম অভিযান চালিয়ে কুশিঘাট এলাকা থেকে ডান্ডা কামালকে গ্রেফতার করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকান্ডে জড়িত অপর দু’সহযোগী ছানা আহমদ ও পাপ্পুকে গ্রেফতার করা হয়। ১৩ সেপ্টেম্বর ছাতক শহরের চাঁদনীঘাট এলাকায় সুরমা নদীতে বস্তাবন্দী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তিতে লাশ থানায় নিয়ে আসার পর বস্তাবন্দী যুবক সাহেদ আহমদের লাশ হিসেবে চিহ্নিত করেন পরিবারের লোকজন। নিহত সাহেদ আহমদ বিয়ানীবাজার উপজেলার নিজ মাহাম্মদপুর গ্রামের মৃত জহুর আলমের পুত্র। এ ঘটনায় নিহত সাহেদ আহমদের ভাই মাছুম আহমদ শাহপরান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
শফিকুল ইসলাম জাজান, গ্রেফতারকৃতদের আদালতের হাজির করে কামাল মিয়া ওরফে ডান্ডা কামালকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে।