ছাতকে মৎস্য বিভাগের উদ্যোগে বাইসাইকেল বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে মৎস্য বিভাগের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় (২য় পর্যায়) ক্ষেত্র সহকারী ও স্থানীয় মৎস্য সম্পসারণ প্রতিনিধিদের মধ্যে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার  সকালে উপজেলা চত্বরে আনুষ্ঠানিক ভাবে ১২টি বাইসাইকেল  বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বাইসাইকেল বিতরণ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলমের  পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, আব্দুল মছব্বির প্রমুখ।
সভা শেষে মৎস্য অফিসের ২ জন ক্ষেত্র সহকারী ও স্থানীয় ১০জন প্রশিক্ষণ প্রাপ্ত মৎস্য সম্প্রসারণ প্রতিনিধির হাতে এসব নতুন বাইসাইকেল তুলে দেয়া হয়।