ছাতকে যথাযোগ্য মযার্দায়
মহান বিজয় দিবস উদযাপন
ছাতক প্রতিনিধি
ছাতকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, ছাতক পৌরসভা ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করে। দিবসের প্রত্যুষে মাধবপুর শিখা সতের স্মৃতিসৌধে ৩৩ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। পরে মুহিবুর রহমান মানিক এমপি স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেন করেন। একই সাথে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসন, সহকারী সিনিয়র পুলিশ সুপার, ছাতক সার্কেল রনজয় কুমার মল্লীকের নেতৃত্বে ছাতক থানা, মুক্তিযোদ্ধা সংসদ শিখা সতের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
এদিকে মহান বিজয় দিবস পালন উপলক্ষে দিবসের প্রথম প্রহরে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে শহরের কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন পৌরপরিষদ এবং উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন পুস্পস্তোক অর্পণের মধ্যদিয়ে বীর শহীদদের প্রতি শদ্ধা নিবেদন করেন। এ ছাড়া শিখা সতের স্মৃতিসৌধে পুস্পস্তোবক অর্পণ করেন ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদের নেতৃতত্বে প্রেসক্লাব। এ ছাড়া ছাতক সরকারী ডিগ্রি কলেজ, সরকারী টেশনিকেল স্কুল ও কলেজ, ফায়ার সার্ভিস, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগ, হোটেল মালিক সমিতি। সকালে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মন্টুবাবুর মাঠ) জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের কর্মসূচী আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুহিবুর রহমান মানিক এমপি। পরে মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউট, কাব দল সহ, স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন শেষে আলেচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত বিজয় দিবসের অনুস্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী পুলিশ সুপার, রনজয় কুমার মল্লীক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন—অর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম প্রমুখ। এসময় সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক—শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে অনুষ্ঠিত হয় স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শারীরীক কসরত ও খেলাধুলা। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে দুর্বীণ শাহ মঞ্চে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।


