ছাতক প্রতিনিধি
ছাতকে যুক্তরাজ্য যুবলীগের যুব ও ক্রীড়া সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সন্তান হাবিব সুফিয়ানকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের চাইনিস চিলিস রেস্টুরেন্টে পৌর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদমান মাহমুদ সানির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, পৌর মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম, সদ্য সাবেক পৌর কাউন্সিলর আছাব মিয়া, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, যুবলীগ নেতা আনিসুর রহমান চৌধুরী সুমন, পীযুষ দাস, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ, যুবলীগ নেতা মঞ্জু মিয়া, মিনহাজুর রহমান তানভির।
বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি হাবিব সুফিয়ান, সেচ্ছাসেবকলীগ নেতা কুহিন চৌধুরী, ইমন খান, আব্দুল কদ্দুছ শিবলু, তমাল দাস, রহিম আলী, কামরুল হাসান শাওন, মোশারফ হোসেন, জাহান মিয়া, সেলিম আহমদ, জামিল আহমদ, তুষার দাস, সৈকত দাস, হোসেন, সালমান আহমদ, শুভন, হাসান আহমদ, হৃদয় দাস, সজিব মিয়া, শাওন আহমদ, সুহেল আহমদ, সচিন প্রমুখ। সভা শেষে সংবির্ধত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তোলে দেন অতিথিবৃন্দ।


