ছাতকে যুবকের রহস্যজনক মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকে সালেহ আহমদ(২৪) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে রেলওয়ের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। সালেহ আহমদ উপজেলার কালারুকা ইউনিয়নের তালুকপাড়া-রাজাপুর গ্রামের রশিদ আহমদের পুত্র।
জানা যায়, দুপুরে গোসল করা জন্য ঘর থেকে বের হয় সালেহ আহমদ। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলেও সে বাড়িতে না ফেরায় তার সন্ধানে বের হয় পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে গ্রাম সংলগ্ন রেলওয়ের একটি ডোবায় ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে ছাতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। তার শরীরে কোনরকম আঘাতের চিহ্ন দেখা যায়নি।