তপন জ্যোতি তপু, ছাতক
ছাতক উপজেলা আওয়ামী যুবলীগের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের জাউয়া বাজার ইউনিয়ন কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সহ সভাপতি ও জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি ধীমান ঘোষ, মাহমুদুর রহমান জোসেফ, আবু বক্কর রাজা, হারুন মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন, আবিদুর রহমান, অর্থ সম্পাদক আরজ মিয়া, শিক্ষা সম্পাদক আশরাফ উদ্দিন, সমাজ সেবা সম্পাদক আঙ্গুর আলম, উপজেলা যুবলীগ নেতা লিমন মিয়া, সাজিদ হোসেন বাবুল, দেলওয়ার হোসেন ওয়ারিছ, নুরুজ্জামান, আবুল খয়ের, মিজানুর রহমার রাসেল, শিব্বির আহমেদ, আব্দুশ শহিদ, ইউনিয়ন যুবলীগ নেতা হাবিবুর রহমান, আব্দুল কাহার, কবির আহমদ, আসাদুজ্জামান, জুনেদ আহমদ, আবুল কয়েছ, আবুল খয়ের, রফিক আলী, রাজ উদ্দিন, কাওছার আহমদ, আজাদ মিয়া, আমির উদ্দিন, জাহাঙ্গীর আলম, মামুন মিয়া, বিরাম আলী, সাইফুল আলম, নুরুজ্জামান শামীম, আব্দুস সত্তার, জালাল আহমদ, রহিম উদ্দিন, আব্দুল হামিদ, ছাদিকুর রহমান, জুয়েল আহমদ, ফয়ছল আহমদ,রুবেল দাস, ফারুক মিয়া, আনোয়ার হোসেন, ফজলু মিয়া প্রমুখ।
সভায় যুবলীগের কার্যক্রমকে গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এদিকে জরুরী সভা শেষে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে স্থানীয় জাউয়া বাজারে এক প্রতিবাদ মিছিল বের হয়।


