ছাতকে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

ছাতক প্রতিনিধি
ছাতকে যুবলীগ নেতা দেলায়ার হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখার সভাপতি সাদমান মাহমুদ সানির উপরে থেকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের মন্ডলীভোগস্থ আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল শহর প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে পথ সভায় মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি,        
ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী চপলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আ.লীগ নেতা শাহীন চৌধুরী, পৌর কাউন্সিলর ধন মিয়া, কৃষক লীগের যুগ্ম-আহবায়ক সাজিমুল হক, সাবেক ছাত্র নেতা পংকজ চৌধুরী, যুবলীগ নেতা শামীম তালুকদার, মঞ্জু মিয়া, জাহাঙ্গির আলম, মৃদৃল দাস, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত মামুন, সহ সভাপতি মিজান আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাদেক আহমদ, শ্রমিকলীগ নেতা খলিলুল রহমান, গোলাম মোস্তফা, মিয়া হোসেন, পৌর ছাত্র লীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ,  কলেজ ছাত্র লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির তালুকদার, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন তালুকদার, ছাত্রলীগ নেতা মাহির চৌধুরী, মোস্তাক আহমদ, মিনহাজ আহমদ প্রমুখ।