ছাতকে যুব জমিয়তের পৌর কমিটি গঠন

ছাতক প্রতিনিধি
ছাতকে যুব জমিয়তের পৌর কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে ছাতক পাবলিক মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সর্ব-সম্মতিক্রমে যুব জমিয়তের পৌর কমিটি ঘোষণা করা হয়। উপজেলা যুব জমিয়তের সভাপতি মাও. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও যুব জমিয়ত নেতা মাও. হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা শাখার সেক্রেটারী মাও. জামিলুর রহমান চৌধুরী। সভা শেষে মাও মামুন আহমদকে সভাপতি, মাও. হোসাইন আহমদকে সাধারন সম্পাদক ও মাও. নুরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট পৌর যুব জমিয়তের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন মাও হোসাইন আহমদ, মাও. ইকবাল আহমদ, মাও. কামরুজ্জামান প্রমুখ।