ছাতকে রইছআলী স্কুলের প্রধান শিক্ষককে স্বপদে বহালের দাবিতে মানববন্ধন

ছাতক প্রতিনিধি
ছাতকের হাজী রইছআলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদচ্যুত করার প্রতিবাদে ও তাকে স্ব-পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক ফারুখ আহমদকে অন্যায়ভাবে পদচ্যুত করা হয়েছে। তাকে স্ব-পদে বহাল না রাখা হলে স্থায়ীভাবে স্কুল বর্জন করা হবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে বিষয়টি সমাধান দেয়ার আশ্বাসের দেন।