ছাতকে রক্তের গ্রুপ নির্ণয়ে ক্যাম্পিং

ছাতক প্রতিনিধি
ছাতকে বিডিসি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রক্তের গ্রুপ নির্নয়ে ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে শহরের নোয়ারাই বাজারে অনুষ্ঠিত ক্যাম্পিংয়ে ৪ শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
দিনব্যাপী এ অনুষ্ঠানে বিডিসি সমাজকল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক নজরুল চৌধুরী, প্রতিষ্ঠাতা স্বপ্নীল দাস আকাশ, সদস্য আদনান
কাওছার রাজ্জাক, অভি আম্বিয়া, আকাশ দাস, পিয়াস দাস, দুর্জয় দাস, জুনেদ আহমদ, মামুন আহমদ, মোফাজ্জেল মিয়া, আব্দুল কাহার চৌধুরী, সাজ্জাদ আহমদ, কাওছার চৌধুরীসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।