ছাতকে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন

ছাতক প্রতিনিধি
ছাতকে মুক্তিযোদ্ধা সনজিত মিয়া ওরফে সুন্দর আলী পীরের(৮০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার রাতে রাউলি গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মঙ্গলবার দুপুরে রাউলি জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, এক কন্যা   
ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যানাজায় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, এসআই নুর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলিসহ লোকজন উপস্থিত ছিলেন।