ছাতক প্রতিনিধি
ছাতকের দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামবাসির উদ্যোগে মায়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মঈনপুর বাজারে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া, স্থানীয় ইউসুফ আলী, মাও. ফজলুর রহমান খান্দানি, ইউপি সদস্য গিয়াস উদ্দিন কুতুব, সমাজসেবী শফিকুল হক দুপুর, ক্বারী আছকির আলী, এমদাদুল হক ছালিক, ক্বারী তবারক আলী, জমসেদ খান, সজিবুল ইসলাম সজিব, লায়েক মিয়া, জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম প্রমুখ। এসময় এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।


