জাউয়া প্রতিনিধি
র্যাব ৯ সিেেলটের একটি দল ছাতক পৌরসভা এলাকার নোয়ারাই নামক স্থানে অভিযান চালিয়ে মদসহ দুই সহোদরকে আটক করেছে।
মঙ্গলবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে বস্তা ভর্তি ৫৯ বোতল ভারতীয় অফিসার্স মদসহ দুই সহোদরকে আটক করা হয়।
আটককৃতরা হল দোয়ারা বাজার উুপজেলার দিনেরটুক গ্রামের েেমাজাম্মেল আলীর পুত্র দুলাল মিয়া (৩৬) এবং তার ছোট ভাই হেলাল মিয়া (৩২)।
র্যাবের এসআই তাজ উদ্দিন জানান, বস্তার মধ্যে ভর্তি ৫৯ বোতল ভারতীয় মদসহ তাদের আটক করা হয়েছে। মাদক আইনে মামলা দিয়ে তাদের ছাতক থানায় সোপর্দ করা হয়েছে।


