ছাতক প্রতিনিধি
ছাতকের চরমহল্লা ইউনিয়নের শাখাইতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে নেয়া ও বিদ্যালয়ের ভূমি দখল করে অবৈধভাবে দোকান কোঠা নির্মাণের প্রতিবাদে এবং দখলদার উচ্ছেদ ও তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে
ছাতক-জাউয়া সড়কের আশাকাচর পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা, সাবেক-বর্তমান শিক্ষার্থী, প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালনকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ইউপি সদস্য হুসিয়ার আলীর সভাপতিত্বে ও সাবেক শিক্ষার্থী সাইদুল হক সবজিলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভূমিদাতা, সাবেক ইউপি চেয়ারম্যান মিয়াধন আলী।
এছাড়াও বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তৈয়ব আলী, দুদু মিয়া, মাষ্টার কবিরুল ইসলাম, মাহবুবুল আলম সিজ্জুল, প্রবাসী সাইফ উদ্দিন, নুর মিয়া, হাফিজুর রহমান, সামছুল আলম শুকুর, সুজন মিয়া, এলাকার জহিরুল ইসলাম, কাজী জমসেদ আলী, আব্দুল হান্নান, সুনুর আলী, সোনা মিয়া, মুহিবুর রহমান গেদা, শাহজাহান হক, আক্তার মিয়া, সাকির মামন্দ, নুর উদ্দিন, সমুজ মিয়া, নুরুল গনি, সিরাজ মিয়া, আব্দুল মালিক, সামছুল ইসলাম, ফরিদ মিয়া, ইসলাম উদ্দিন, মিজানুর রহমান, শের আলী, সাকিব হোসেন, সাদিক হোসেন, নজরুল ইসলাম, আব্দুল হামিদ, ইকবাল হোসেন, আবুল হাসনাত, ফারুক মিয়া, ইলিয়াস আলী, বুরহান উদ্দিন, গৌছ উদ্দিন, ডা. ইকবাল হোসেন, মোহাম্মদ আলী, জমিরুল ইসলাম, জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, হাফিজুর রহমান, আব্দুস সালাম, আজিজুর রহমান প্রমুখ।


