ছাতক প্রতিনিধি
ছাতকে শাহ আব্দুল্লাহ (রঃ)’র মাজারে পবিত্র আশুরা উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল আজ বুধবার অনুষ্ঠিত
হবে। রাতব্যাপী আন্ধারীগঁও শাহ চেরাগ আলী মাঠে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বয়ান পেশ করবেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী। মাহফিলে সভাপতিত্ব করবেন বাঘেরখলা দরবার শরীফের পীর শাহ ফারুক আহমদ। অনুষ্ঠানের প্রথমে খতমে কোরআন ও খতমে খাযেগান অনুষ্ঠিত হবে। মাহফিলে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন মাজারের খাদিম শাহ চেরাগ আলী।
- জগন্নাথপুরে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- সৌদি আরবে লিফট দুর্ঘটনায় ছাতকের আব্দুল মছব্বিরের মৃত্যু


