ছাতকে শিববাড়ী মন্দিরের কমিটি ঘোষণা ও সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে শিববাড়ী মন্দির পরিচালনার নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা শুক্রবার রাতে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে ও শিববাড়ী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, শিক্ষক দুলন কুমার তরফদারের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী।
সভায় ধীরাজ কুমার দাসকে সভাপতি, দুলন কুমার তরপদারকে সাধারণ সম্পাদক, আশিষ আচার্য্যকে অর্থ সম্পাদক ও পিংকু দাসকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট শিবমন্দির পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি অরুণ অধিকারী, সুখেন্দু দাস সিন্টু, প্রণয় কুমার আচার্য্য মুন্না, সহ-সাধারণ সম্পাদক মঞ্জিত ঘোষ, শাওন কুন্ড, সহ-সাংগঠনিক সম্পাদক সুদীপ পাল, প্রচার সম্পাদক ময়না দাস, দপ্তর সম্পাদক সঞ্জিব পাল মুন্না, সাংস্কৃতিক সম্পাদক বঙ্কিম চন্দ্র আচার্য্য, আপ্যায়ন সম্পাদক জয় আচার্য্য, মহিলা বিষয়ক সম্পাদক ডলি রানী দাস, সহ-সম্পাদক জেলী নাগ, সদস্য অখিল নাগ, বিকাশ রায়, বিজিত রঞ্জন কর, স্বপন পাল, সুজিত পাল, বাবলা দাস, নিশীত দেবনাথ রঞ্জন, চন্দন বর্ধন, বিপ্লব আচার্য্য, রিটু আচার্য্য, সুব্রত চন্দ, বিশ্বজিত দাস দ্বীপায়ন, রাজন দাস, প্রণব চক্রবতী, প্রণব দাস মিঠু, নিধু আচার্য ও সাগর রায় রয়েছেন।