ছাতকে শিশু সামছুল আলম হত্যা মামলার আসামী গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকের ঝিগলী চানকা গ্রামের শিশু সামছুল আলম হত্যা মামলার পলাতক আসামী সিদ্দিকুর রহমান বকুল (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নিজ বাড়ি  থেকে তাকে  
 গ্রেফতার করা হয়। বকুল জগন্নাথপুর উপজেলার রসুল গ্রামের ডা. সামছুল ইসলামের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।