ছাতক প্রতিনিধি
ছাতকে শীতার্ত মানুষের মাঝে প্রবাসীর অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নে অসহায় হত-দ্ররিদ্র গরীব শীতার্ত নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সিংচাপইড় গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী পারভেজ আলম সেলুর অর্থায়নে এই শীতবস্ত্র বিতরণ হয়েছে। গ্রামের মুরব্বী শাহেদ আহমদ গেদার সভাপতিত্বে ও প্রবাসী নুর আলম টিটনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা মনজু আহমদ, ছাত্রলীগ নেতা মিনহাজ আহমদ, ব্যবসায়ী আব্দুর রহিম, আলী নুর (ভান্ডারী), নাঈমুর রহমান রুবেল, রুমন আহমদ, সালেহ আহমদ, মিটু আহমদ, সেজলু আহমদ প্রমুখ।
- যাদুকাটা নদীতৈ অবৈধ কোয়ারি বিক্রি অবৈধ কার্যকলাম বন্ধে সক্রিয়তা কাম্য
- ছাতকে বিএনপি নেতা সুলেমান মিয়ার দাফন সম্পন্ন

