ছাতক প্রতিনিধি
ছাতকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের একাংশের প্রস্তুতি সভা শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ছানাউর রহমান ছানার সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক সৈয়দ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আজমান আলী, চান মিয়া চৌধুরী, আফজাল হোসেন, সামছুজ্জামান রাজা, ফয়জুল বারী, কেডিএস এনামুল হক, মাফিজ আলী, ছমরু মিয়া তালুকদার, আব্দুর রহিম, সুনু মিয়া মেম্বার প্রমুখ।
সভায় ১৫
আগস্ট জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, নেতা-কর্মীদের মাঝে কালো ব্যাজ ধারণ, সন্ধ্যায় মিলাদ ও দোয়া মাহফিল, রাতে আলোচনা সভা এবং সকল ইউনিয়নে শোকসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে আগামী মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সভা আহবান করা হয়েছে। সভায় যথাসময়ে সর্বস্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য সভার পক্ষ থেকে আহবান করা হয়েছে।


