ছাতক প্রতিনিধি
ছাতকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নির্দিষ্ট দোকানপাট নির্ধারিত সময় সময়ের মধ্যে বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারী দেয়া হয়েছে। বাজারের সকল ক্রেতা ও বিক্রেতাকে অবশ্যই মাস্ক পড়তে হবে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী জেল-জরিমানা হতে পারে আইন অমান্যকারীদের বিরুদ্ধে।
স্বাস্থ্য বিভাগের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বুধবার ছাতকে আরো ২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এরমধ্যে শহরের মন্ডলীভোগ এলাকায় ৫ জন, বাগবাড়ি এলাকায় ১ জন, ছাতক বাজার এলাকায় ২ জন, গণক্ষাই এলাকার ১ জন, কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রামের ৩ জন, শিমুলতলা গ্রামের ২ জন, হাসনাবাদ গ্রামের ১ জন, জাউয়া বাজার ইউনিয়নের গনিপুর, হাবিদপুর, দেবেরগাওঁ গ্রামের একজন করে মোট ২০ শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১১৫ জন।


