ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২০জন আহত হয়েছে। গুরুতর আহত ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নের রংপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, রংপুর গ্রামের মৃত. আব্দুল করিমের পুত্র আব্দুর রহিমের সাথে একই গ্রামর মৃত. আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল হাইয়ের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে আব্দুর
রহিম বিরোধকৃত জমিতে আইল বাঁধতে গেলে প্রতিপক্ষ আব্দুল রাজ্জাকের ভাই আব্দুল হাসিম এতে বাধা দেয়। এঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা ব্যাপি সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ২০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত আব্দুর রহিম (৬০), হাবিবুল ইসলাম (৫৫), আব্দুল কাইয়ূম (২৬), সায়েরা বেগম (৪৫), আব্দুল জব্বার (৪০), আব্দুল হেকিম (৩০), আবু তাহের (৪৫) সুহেল মিয়া (২৭) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুন নূর (৪০), আব্দুল হাই (৬৫), আহমদ মিয়া (২৩), আছিয়া বেগম (৩৯), আছকা উদ্দিন (৪০)সহ আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।


