Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ছাতকে সবজি চাষাবাদের উপর প্রশিক্ষণ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ছাতকে সবজি চাষাবাদের উপর প্রশিক্ষণ

ছাতক প্রতিনিধি
ছাতকে লাফার্জ হোলসিম’র উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়া’র সার্বিক সহযোগিতায় মাঠ ফসল ও শাকসবজি চাষাবাদের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লাফার্জ হোলসিম কারখানার সিডি বিল্ডিংয়ে ৩০ ও ৩১ মে পৃথক দুইটি ব্যাচে ৩ জন নারী সহ ৬৬ জনকে এই প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণার্থীদের কৃষি বিষয়ক পরামর্শ সহ শাক—সবজি চাষাবাদেও উপর প্রশিক্ষণ দেন উপজেলার উপ—সহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন। প্রশিক্ষণে মাচা ও বেড পদ্ধতিতে সবজি চাষ, আধুনিক উপায়ে সবজি চাষ, সবজি ও বোরো ধানের আধুনিক জাতের পরিচিতি ও বৈশিষ্ট্য, আধুনিক উপায়ে বোরো ধান চাষাবাদ, সবজি ও অন্যান্য শষ্যে পোকা দমন পদ্ধতি, জৈব সার ব্যবস্থাপনা ও রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব বিষয়য়ে প্রশিক্ষণ দেয়া হয়।
এ ছাড়া স্থানীয় পর্যায়ে যে সকল শষ্য ও সবজির চাহিদা রয়েছে এবং এলাকার মাটির গুনাগুন ও ওই মাটিতে যেসব সবজি ও মাঠফসল আবাদে ভাল ফলাফল পাওয়া যায় সেসব বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশ এর কান্টি্র এনভায়রনমেন্ট ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন ও সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ উল্লাহ উপস্থিত ছিলেন।