Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ছাতকে সমবায় দিবসে র‌্যালি, সভা ও পুরস্কার বিতরণ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ছাতকে সমবায় দিবসে র‌্যালি, সভা ও পুরস্কার বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয় একটি বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালি শেষে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মতিউর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক সামছু মিয়া, লক্ষ্মীবাউর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তেলিহাওর মৎস্য ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মিছবাহ উদ্দিন লিটন, ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক—কর্মচারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কোষাধ্যক্ষ আব্দুর রহমান, ছাতক পাথর লেবার সর্দার সমিতির সাবেক সভাপতি তজমুল আলী, ছাতক বাজার ক্ষুদ্র মাংস ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন প্রমুখ।
সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, সদস্য আমিনুল ইসলাম আজির সহ সমবায়ী লোকজন উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে আফজলাবাদ গবাদি পশু ও কৃষি সমবায় সমিতি, শাহজালাল মৎস্যজীবী সমবায় সমিতি, ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক—কর্মচারী সমবায় সমিতি, লক্ষ্মীবাউর মৎস্যজীবী সমবায় সমিতি ও তেলিহাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় আফজলাবাদ গবাদি পশু ও কৃষি সমবায় সমিতি নিয়ে বির্তকের সৃষ্টি হলে প্রধান অতিথির তোপের মুখে পড়েন উপজেলা সমবায় কর্মকর্তা। প্রধান অতিথি তার হাত দিয়ে নাম সর্বস্ব আফজলাবাদ গবাদি পশু ও কৃষি সমবায় সমিতির প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দিতে তিনি অসম্মতি জানান।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গ্রামকর্মী ক্বারী নিজাম উদ্দিন ও পবিত্র গীতা পাঠ করেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক রজত কান্তি দাস।