ছাতকে সহকারী কমিশনার (ভূমি) পদে প্রথম নারী কর্মকর্তা

ছাতক প্রতিনিধি
ছাতকে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রথম নারী কর্মকর্তা যোগদান করেছেন। গত ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে সহকারী কমিশনার হিসেবে সাবিনা ইয়াসমিন প্রথম কার্যদিবস কাগজে-কলমে শুরু করলেও মূলত রবিবার থেকে তিনি নিয়মিত অফিস করছেন। সহকারী কমিশিনার (ভূমি) শেখ হাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
১৪ মার্চ সকালে উপজেলা সম্মেলন কক্ষে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শেখ হাফিজুর রহমানকে বিদায় ও নতুন যোগদানকারী সহকারী কমিশনার সাবিনা ইয়াসমিনকে বরণ করা হয়।  নতুন সহকারী কমিশিনার (ভূমি) সাবিনা ইয়াসমিন বরগুনা সদর উপজেলায় তিনি একই পদে দায়িত্ব পালন করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন সরকারের দেয়া দায়িত্ব তার অভিজ্ঞতা-দক্ষতা ও সততার সাথে পালন করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।