ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জ অনার্স কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম কিরণ। বুধবার বিকালে
গোবিন্দগঞ্জ কলেজ সংলগ্ন মাঠে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বাবলুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হুসেন রাজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রফিকুল ইসলাম কিরণ বলেন, ছাত্রলীগ তথা ছাত্রসমাজ তার অনুপ্রেরণার প্রতিচ্ছবি। ছাত্রলীগ জন্ম লগ্ন থেকেই মানব সেবায় নিয়োজিত রয়েছে। তিনি জনসেবায় নিজেকে উৎসর্গ করতে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় আগামী উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। এর জন্য ছাত্রসমাজসহ উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা প্রার্থনা করেছেন তিনি।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল ওয়াহিদ, মাহবুব আলম, আজহার খান, হাজী সাইদুল আলম, এমরান, হুসাইন, খালেদ আহমদ, তানভীর আহমদ, ইমরান আমিন, তাজুল ইসলাম, জাকারিয়া, মশাহিদ আলী, দিদার আলম, সুমিত, রেজা মিয়া, শিমুল, অমিত, নজির হোসেন, সালমান ওয়াহিদ, শামিনুর, হাবিবুর রহমান সাজু, শুকুর আলী, রাজন মিয়া, গিলমান আহমদ, হাসান মিয়া, রমজান অলী, মোসাদ্দেক আলী, সেলিম আহমদ, সাহেল আহমদ, জালাল উদ্দিন, মতিউর রহমা, আব্দুল হাসিব মুন্না, সালেহ আহমদ, মিজান মিয়া, কাওছার আহমদ, ইমন আহমদ, খালেদ আহমদ, রাসেল মিয়া, নাইম উদ্দিন, তানভীর, জাকির হোসেন, তারেক আহমদ, আব্দুর রহমান, মারুফ আহমদ, মামুন মিয়া, রেদওয়ান হক, শুভ, দুলন, জামিল আহমদ, সাজু, নাইম, রাজিব, মজনু, রাব্বি, হুসাইন, এবায়দুল, সুয়েব, জাবেদ, নয়ন, লোকমান প্রমুখ।


