Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ছাতকে সাবেক পৌর চেয়ারম্যানের ২ পুত্র আটক – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ছাতকে সাবেক পৌর চেয়ারম্যানের ২ পুত্র আটক

ছাতক প্রতিনিধি
ছাতকে র‌্যাব ৯ এর হাতে আটক হয়েছে ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর দুই পুত্র মাহফুজুর রহমান বাবলু ও মোস্তাফিজুর রহমান লাবলু। মঙ্গলবার ভোরে শহরের তাঁতিকোনা এলাকার নিজ বাসা থেকে তাদের আটক করে সুনামগঞ্জ র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এএসপি আব্দুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা দুই সহোদরকে আটক করেন।
প্রাইভেট গাড়ী চালক ছাবুল মিয়ার উপর হামলা ও মারপিটের ঘটনায় ছাতক থানায় দায়েরী একটি মামলায় তাদের আটক করা হয়। ১৬ জুলাই সকালে তাঁতিকোনা এলাকার বাসিন্দা ছাবুল মিয়া তার গাড়ি মালিক শাহ আলমের বাসার গেরেজ থেকে গাড়ি বের করার সময় প্রতিপক্ষরা রাম দা, চাইনিচ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। এ ঘটনায় আহত ছাবুল মিয়ার পিতা শুকুর আলী সুদুর বাদী হয়ে আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুসহ ১২ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং-১৯) দায়ের করেন। এ মামলায় মাহফুজুর রহমান বাবলুকে করা হয় প্রধান আসামী এবং এজাহারভুক্ত ৫ নং আসামী হলো মোস্তাফিজুর রহমান লাবলু।
র‌্যার-৯ এসএসপি আব্দুল্লাহ জানান, ছাতক থানার মামলা নং-১৯ এ ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।