ছাতক প্রতিনিধি
ছাতকে সিএনজিসহ অদুদ মিয়া (৩২) নামের এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সিএনজি উদ্ধারের ৫দিন পর বৃহস্পতিবার রাতে চোর সনাক্ত করে তাকে জেলহাজতে পাঠানো হয়। অদুদ মিয়া ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও গ্রামের মৃত ছয়ফুর রহমানের পুত্র। ২৭ সেপ্টেম্বর ভাতগাঁও এলাকা থেকে খুজাইফা এন্ড তালহা নামের একটি অনটেষ্ট সিএনজি চোরেরা চুরি করে নিয়ে
যায়। সিএনজির মালিক জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের আবু হানিফ টুনু মিয়ার পুত্র আবুল খায়ের রুমন ওইদিন ছাতক থানায় একটি জিডি এন্ট্রি করেন। সোমবার লাফার্জ ফেরীঘাট থেকে পুলিশ চালকসহ সিএনজিটি আটক করে।


