ছাতকে সিএনজি চালক পিয়াস হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ছাতক প্রতিনিধি
ছাতকে অটোরিক্সা চালক প্রনয় চৌধুরী পিয়াস হত্যাকারীদের ফাঁিসর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অটোটেম্পুূ-আটোরিক্সা শ্রমিক ইউনিয়ন গোবিন্দগঞ্জ শাখার নেতৃবৃন্দ। রোববার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শাখার সহ-সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক হাছির মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শ্রমিক নেতা ইজ্জাদুর রহমান ইজ্জাদ, মটুক মিয়া, শাহাব উদ্দিন, করম আলী, ছায়েদ মিয়া, মোশাহিদ আলী, ফরিদ মিয়া, জায়েদ মিয়া, সাহেব আলী, সেলিম আহমদ, কবির আহমদ, সুন্দর আলী, বিরহাম উদ্দিন, সোহেল আহমদ, খসরু আহমদ, সুমন আহমদ, শাহাব উদ্দিন, করম আলী, আনছার আলী, ইকবাল আহমদ, অমিত প্রমুখ। বক্তারা পিয়াস হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।