ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, ছাতক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ছাতক ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা দাতা সদস্য, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, চারচিরা-রনমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ছাতক মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম সুজন মিয়া চৌধুরী স্মরণে নাগরিক কমিটির ব্যানারে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ছাতক বহুমুখী মডেল হাইস্কুল প্রাঙ্গণে শোকসভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার।
ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী ও শিক্ষক দেলোয়ার হোসেন খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তারা বলেন, সুজন মিয়ার মতো একজন মহান ব্যক্তির কর্মকালীন জীবন সকলের অনুকরণীয় ও অনুসরণীয়। তিনি ছিলেন এক শিক্ষানুরাগী, ন্যায় বিচারক ও সততার উজ্জ্বল প্রতীক। সৎ ও সাহসী সুজন মিয়া চৌধুরী আজীবন এখানের মানুষের মাঝে বেঁচে থাকবেন।
শোক সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, মরহুমের ভাতিজা ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, অধ্যাপক হরিদাস রায়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ইউপি চেয়ারম্যান অদুদ আলম, কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন চৌধুরী, মুক্তিযোদ্ধা অজয় ঘোষ, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সাবেক ইউপি চেয়ারম্যান আছকির মিয়া, কবি আব্দুল ওয়াহিদ, আবুল হায়াত, সুকেশ রঞ্জন পাল প্রমুখ।


