ছাতক প্রতিনিধি
ছাতকে সুরমা নদীতে গোসল করতে গিয়ে মামুন (১৪) নামের এক কিশোর দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। শনিবার দুপুরে শহরের বিট ফরেষ্ট ঘাট এলাকায় সুরমা নদীতে গোসল করতে গেলে সে নিখোঁজ হয়। মামুন শহরের মন্ডলীভোগ-ঢাকাইয়াবাড়ি এলাকার ব্যবসায়ি বদর উদ্দিনের পুত্র। খবর পেয়ে সিলেট ও ছাতকের ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়েও তার কোন সন্ধান করতে পারেনি।
সিলেট ফায়ার সার্ভিসের অফিসার আব্দুল মতিন জানান, শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়েছে। আপাতত অভিযান স্থগিত রাখা হয়েছে।


