ছাতক প্রতিনিধি
ছাতকে স্কাউটস’র ৩ দিন ব্যাপি ৫ম জাতীয় জ্বালানী ও বিদ্যুৎ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে ছাতক বহুমুখী মডেল হাইস্কুল প্রাঙ্গণে অনুিষ্ঠত হয়েছে।
বিদ্যুৎ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ হাফিজুর রহমান। সমাপনী সভায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক সাজিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, ছাতক প্রেসক্লাবের, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়।
বক্তব্য রাখেন, স্কাউটস’র কোর্স লিডার এএইচএম আলী রেজা, সমন্বয়কারী দেলোয়ার হোসেন খান, প্রশিক্ষক তমাল পোদ্দার, পাবেল আহমদ, আফরোজ আলী, দুদু মিয়া, চিরঞ্জিৎ দাস সৃজন, সারোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫০জন স্কাউটস বিভিন্ন দলে বিভক্ত হয়ে গান, অভিনয় ও কৌতুক প্রদর্শন করে। এর আগে স্কাউটস’র প্রধান আকর্ষণ তাবু জলসায় অগ্নি সংযোগ করেন প্রধান অতিথি শেখ হাফিজুর রহমান। মঙ্গলবার ৩ দিন ব্যাপি ৫ম জাতীয় জ্বালানী ও বিদ্যুৎ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
- জগন্নাথপুরে রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের ৩য় বর্ষপূর্তি উৎসব
- তাহিরপুরে স্কাউটস’র জ্বালানী ও বিদ্যুৎ ক্যাম্পের সমাপনী


