ছাতকে স্কাউট বেসিক কোর্সের প্রশিক্ষণ

ছাতক প্রতিনিধি
ছাতকে ৫দিন ব্যাপি বেসিক স্কাউট কোর্সের সমাপনী সভায় প্রধান অতিথির বক্তব্যে স্কাউট সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেছেন, কর্মকর্তা, জনপ্রতিনিধ ও সাংবাদিকদের সমন্বয়ে গঠন করা হবে পূর্ণাঙ্গ স্কাউট দল। স্কাউটদের মাধ্যমেই সামাজে আসতে পারে পরিবর্তন।’
এসময় আগামী নভেম্বরে ছাতক হাইস্কুল মাঠে স্কাউটসহ ৬ হাজার সমপোষাকের স্কাউট সমাবেশে সকলের সহযোগিতা চান তিনি।
মঙ্গলবার রাতে ছাতক বহুমুখী মডেল হাইস্কুল
 হলরুমে স্কাউট বেসিক কোর্স সমাপনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা স্কাউট কমিশনার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও স্কাউট সম্পাদক সাজিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ছাতক সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, অর্থ সম্পাদক বিজয় রায়, জেলা স্কাউট সম্পাদক তাহির আলী তালুকদার, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, দিলীপ মজুমদার, মতছির আলী।
এছাড়াও বক্তব্য রাখেন, স্কাউটের সমন্বয়ক শিক্ষক দেলোয়ার হোসেন খান, স্কাউট লিডার এএইচএম আলী রেজা, কোর্স লিডার রিপন চক্রবর্ত্তী, প্রশিক্ষক আব্দুল হাই, মৃদুল কান্তি তালুকদার, এমরান আলী, বিপ্লব কেতন চ্যাটাজি, ছালিক মিয়া চৌধুরী প্রমুখ। কোর্সের ৫০জন প্রশিক্ষনার্থীকে ৮জন প্রশিক্ষক ৫দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন।