ছাতক প্রতিনিধি
ছাতকে অপ্রাপ্ত বয়স্ক এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাকারিয়া (২৫) নামের এক লম্পটের বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার ভিকটিম বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে এ মামলা (নং ০৩) দায়ের করেন। ছাত্রীর অভিযুক্ত জাকারিয়া উপজেলার কালারুকা ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার সকালে ভিকটিম তার বাড়ির পাশের পুকুরে কাপড় ধোয়ার জন্য যায়। অনেকটা নির্জন থাকায় জাকারিয়া তাকে মুখে গামছা দিয়ে বেঁধে পাশের ঝুপে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে সে চিৎকার শুরু করলে ধরা পড়ার ভয়ে ওই লম্পট পালিয়ে যায়।
মামলার সত্যতা স্বীকার করে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন জানান, আসামী গ্রেফতারে চেষ্টা চলছে।


