ছাতক প্রতিনিধি
ছাতকে বিদ্যালয়ে যাওয়ার পথে সিএনজি ফোরষ্ট্রোকের ধাক্কায় প্রমী রাণী নাথ (৮) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মহদি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। প্রমী রানী নাথ মহদি গ্রামের ফেরু নাথের কন্যা ও মহদি সরকারি প্রথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যালয় সংলগ্ন সড়কে একটি সিএনজি ফোরষ্ট্রোক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্ত শেষে বিকেলে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিকে সিএনজি চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে।


