ছাতক প্রতিনিধি
ছাতকে স্কুল ছাত্রীকে শীলতাহানীর ঘটনায় জুয়েল আহমদ (২৪) নামের এক বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেছেন।
বখাটে জুয়েল আহমদ একই ইউনিয়নের তিররাই-মুক্তিরগাঁও গ্রামের ছিদ্দেক আলীর পুত্র।
অভিযোগ থেকে জানা যায়, ওই স্কুল ছাত্রী স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েছে। বিদ্যালয়ে যাওয়া আসার পথে প্রায়ই তাকে নানাভাবে উত্ত্যক্ত করতো জুয়েল। ঘটনার দিন দুপুরে ওই ছাত্রীর মা কাজের সন্ধানে ঘরের বাইরে থাকার সুবাদে বখাটে জুয়েল আহমদ তাকে ঘরে একা পেয়ে প্রেম নিবেদন করে। এতে সাড়া না পেয়ে এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করে জুয়েল। এসময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে জুয়েল আহমদ পালিয়ে যায়।


