জাউয়া প্রতিনিধি
ছাতকে স্কুল ছাত্র গিলমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন এলাকায় বিক্ষোভ মিছিল করে গিলমান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিক্ষোভকারীরা। মিছিলে জাউয়াবাজার ইউনিয়নের সর্বস্থরের মানুষ অংশ নেয়। এদিকে নিহত গিলমানের জানাযা শেষে শুক্রবার বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তবে তার জানাযায় বিদ্যালয়ের কোন শিক্ষক ও পরিচালনা কমিটির কেউ উপস্থিত না থাকায় গিলমানের পরিবারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের আলমপুর আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে বিদ্যালযের ১০ম শ্রেণীর এক ছাত্রের সাথে আলমপুর গ্রামের লিলু মিয়ার বাক-বিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলমপুর ও ডিগারকান্দি গ্রামের লোকজন সংঘর্ষের ঘটনায় গিলমানসহ ৩০জন আহত হয়। আহতদের মধ্যে অধিকাংশকেই ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় গিলমানের মৃত্যু ঘটে। গিলমান জাউয়াবাজার ইউনিয়নের বাদেশ্বরী গ্রামের আব্দুল কাদিরের পুত্র ও আলমপুর আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ আলমপুর গ্রামের শাহ আলম (৩৫) ও জিয়া (৩২) নামের দু’জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
- দ. বড়দলে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আ.লীগে যোগদান
- জগন্নাথপুরে জাপার সম্মেলন আজ একই স্থানে দু’গ্রুপের সভা নিয়ে উত্তেজনা


