ছাতকে স্বেচ্ছাসবেকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছাতক প্রতিনিধি
ছাতকে কেক কেটে আওয়ামী স্বেচ্ছাসবেকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে শহরের মন্ডলীভোগস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা শাহীন আহমদ চৌধুরী। এর আগে নেতা-কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে পুস্পস্তোবক অর্পণ করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগ নেতা নজরুল চৌধুরী, মিসহাক আহমদ, স্বেচ্ছাসবকলীগ নেতা ক্বারী সাইফুল ইসলাম, সম্রাট চৌধুরী, কামাল আহমদ, পাবেল আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, সহ সভাপতি আব্দুল কাদির তালুকদার, যুবলীগ নেতা জাহাঙ্গির আলম তারেক, স্বেচ্ছাসেবকলী নেতা রুবেল চৌধুরী, মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসবকলীগ নেতা সোহাগ আহমদ, শামীম মিয়া, ছাত্রলীগ নেতা রাজীব তরফদার, রুবেল তালুকদার জনি, আবির তালুকদার, রন দাস, শিপন আহমদ, সহিদুল ইসলাম প্রমুখ। এসময় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।