ছাতকে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন আহত

ছাতক প্রতিনিধি
ছাতকে সড়ক দুর্ঘটনায় জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেন আহত হয়েছেন। তাকে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের দেওকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চেয়ারম্যান মুরাদ হোসেন মোটরসাইকেল যোগে নিজ গ্রাম বড়কাপন থেকে জাউয়াবাজার আসার পথে দেওকাপন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষে সাইকেলসহ ছিটকে পড়ে তিনি আহত হন। তাকে আহত অবস্থায় তাৎক্ষণিক কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।